বগুড়ার নন্দীগ্রামে পরকীয়া প্রেমের টানে এক সন্তানের জননীর আত্মহত্যা

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

পরকীয়া প্রেমিক মো : ইব্রাহিম।


বিজ্ঞাপন

এম.এ আরিফ চৌধুরী,,( বগুড়া)  :  বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় লাকী খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১২ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত লাকী খাতুন উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ব্রি-কঞ্চি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের দাবি, প্রতিবেশী ইব্রাহিম নামে এক যুবকের সঙ্গে লাকী খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত শনিবার (১১ জুলাই) পরিবারের সদস্যদের অজান্তে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।


বিজ্ঞাপন

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) রাজু কামাল জানান, এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে বগুড়া সদর থানায় বার্তা পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *