
শরণখোলাঃ শরণখোলায় ভিআইপি ডাকবালা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজত করছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা) : বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রæপিং ও বিভেদ ভুলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমুল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এ কথা বলেন।

বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর আলম, বিএনপি নেতা সোমনাথ দে, শরণখোলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, বিএনপি জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা প্রমূখ।

এর পরে জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বিকেলে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে শরণখোলা ভি আই পি ডাকবাংলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মোনাজাত করেন।

এ ছাড়া জেলা পরিষদ প্রশাসক শরণখোলা সরকারী কলেজ প্রাঙ্গনে বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বীরমুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম তালুকদার এবং আমড়াগাছিয়ায় সদ্য প্রয়াত যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের কবর জেয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
