কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের সঙ্গে নবাগত ডিআইজি খুলনা রেঞ্জের সৌজন্য সাক্ষাৎ

Uncategorized খুলনা জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মংলা প্রতিনিধি  :  বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম (সি), পিসিজিএম, পিএসসি, বিএন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মো. মোস্তাফিজুর রহমান।


বিজ্ঞাপন

মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।


বিজ্ঞাপন

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং মংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।


বিজ্ঞাপন

নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের এ সৌজন্য সাক্ষাৎকে খুলনা অঞ্চলে বাংলাদেশ পুলিশ ও কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান পেশাদার সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুই বাহিনীর সমন্বিত কার্যক্রম উপকূলীয় এলাকার নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমে আরও গতি আনবে।

👁️ 72 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *