গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ

Uncategorized গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, (গোবিন্দগঞ্জ)  : গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ি পোস্ট অফিসের পিছনে আরজী খুলশী ব্রিজপাড়া এলাকা থেকে আনুমানিক ২-৩ বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজন শিশুটিকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে উদ্ধার করেন। পরে বিষয়টি গোবিন্দগঞ্জ থানাকে জানানো হয়।


বিজ্ঞাপন

শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। তার পরিবারের সদস্য বা স্বজনদের দ্রুত গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞাপন

যদি কেউ শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগ করুন।( 01320132480 ০১৩২০১৩২৪৮০)

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *