এশিয়ান ডিস্ট্রিবিউশন থেকে ওমেডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহককর 

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক    :  প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ওমোডা জাইকু (Omoda Jaecoo) ব্র্যান্ডের গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।


বিজ্ঞাপন

এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে প্রাইম ব্যাংক পিএলসি. এবং বাংলাদেশে ওমোডা জাইকু ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল এবংএশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিকুল মোস্তাক।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের মাধ্যমে ওমোডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে এক্সক্লুসিভ সুবিধা ও বিশেষ অফার উপভোগ করবেন।এর মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৌশলগত সহযোগিতার মাধ্যমে অতিরিক্ত মূল্য সংযোজন হবে।


বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র ম্যানেজার ও হেড অব করপোরেট সেলস মাহবুব আলম এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) মো. জাফরুল খান এছাড়াও প্রাইম ব্যাংক ও এশিয়ান ডিস্ট্রিবিউশন  লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

👁️ 240 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *