প্রতিটি থানায় আবাসন সুবিধাসহ ভবন নির্মাণ করবে সরকার : দুলু

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি  :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, পুলিশ জনগণের নিরাপদ আশ্রয়স্থল। কোনো মানুষ যখন নিপীড়ন, অন্যায় বা বিপদের শিকার হন, তখন সবার আগে তিনি পুলিশের কাছে নিরাপত্তা ও আশ্রয় প্রত্যাশা করেন।


বিজ্ঞাপন

মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিন-রাত অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন। তাই তাদের দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও আবাসন নিশ্চিত করাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, পুলিশের সদস্যদের কর্মপরিবেশ উন্নত ও তাদের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে সরকার প্রতিটি থানায় আধুনিক সুযোগ-সুবিধা ও আবাসন সুবিধা সম্বলিত ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এসব ভবন নির্মিত হলে পুলিশ সদস্যদের আবাসন সংকট কমবে এবং তারা আরও স্বাচ্ছন্দ্য ও মনোযোগের সঙ্গে জনগণের সেবা করতে পারবেন।


বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ।

👁️ 396 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *