বিএসটিআই’র অনুমোদন না থাকায় রাজশাহীতে ‘খাবার পানি ও জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা  

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী)  :  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে অদ্য সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটে  রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে,  বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন ছাড়াই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটিকে ৭,০০০ (সাত হাজার টাকা) জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত শোয়াইব সিফাত বেকারী প্রতিষ্ঠানটিকে ৬,০০০ (ছয় হাজার টাকা) জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।


বিজ্ঞাপন

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *