মানিকদী বাজারে বিসিডিএসের ইউনিট কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর মানিকদী আমতলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস), ঢাকা ক্যান্টনমেন্ট থানা উপ-শাখার মানিকদী বাজার ইউনিট কমিটি গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাধারণ সভা।


বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সভাকে ঘিরে স্থানীয় কেমিস্ট ও ড্রাগিস্ট ব্যবসায়ীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং মানিকদী বাজার ইউনিটকে সুসংগঠিত করার লক্ষ্যেই এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিসিডিএসের সভাপতি মোঃ ইব্রাহিম হক সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ হাসান ও আব্দুল কুদ্দুস। এছাড়া মানিকদী বাজার ইউনিটের বিভিন্ন কেমিস্টও সভায় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

সভায় মানিকদী বাজার ইউনিটের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং কেমিস্টদের পারস্পরিক সমন্বয় ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ইউনিট কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।


বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভা স্থানীয় কেমিস্ট ও ড্রাগিস্ট ব্যবসায়ীদের সংগঠিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মানিকদী বাজার ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কেমিস্টরা।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *