সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় আটক দুই জেলেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় বনবিভাগের তদন্ত কমিটি গঠন

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলাঃ সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় গ্রামবাসীর হাতে মাছসহ আটক দুই জেলে।


বিজ্ঞাপন

নইন আবু নাঈম (শরণখোলা)  :  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খালে বিষ দিয়ে মাছ ধরে নিয়ে যাবার সময় নৌকা বোঝাই মাছসহ দুই জেলেকে আটক করে বনসংলগ্ন গ্রামবাসীরা।

প্রভাবশালী লোকেরা হুমকি ধামকি দিয়ে আটক জেলেদের মাছসহ ছাড়িয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার(২৯ আগষ্ট) দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুলিয়া এলাকায়। ঘটনাটি তদন্তের জন্য সুন্দরবন বিভাগ রবিবার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও ঘটনার ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা যায়, বর্তমানে সুন্দরবনে মাছ শিকার নিষিদ্ধ সময় চলছে। নিষিদ্ধ সময় উপেক্ষা করে মোংলা রামপালের একটি প্রভাবশালী চক্র সুন্দরবনে বিষ দিয়ে মাছ ও চারু দিয়ে কাকড়া শিকার করে আসছে বলে এলাকাবসীদের অভিযোগ দীর্ঘদিনের।


বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরে নিয়ে যাবার সময় ফারুক হাওলাদার, সোহাগ হাওলাদার ও মো. ইমরানসহ স্থানীয় বাসিন্দারা মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুলিয়া এলাকায় প্রায় ২০০ কেজি মাছ ও একটি নৌকাসহ দুই জেলেকে হাতেনাতে আটক করেন।

আটককৃত জেলেরা হলেন, সুন্দরবন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহিদুল হাওলাদার এবং মোংলার চিলা ইউনিয়নের বাসিন্দা নাঈম শেখ। বিষ দিয়ে মাছ শিকারের সাথে জড়িত একটি প্রভাবশালী মহল গ্রামবাসীদের হুমকি ধামকি দিয়ে আটক জেলেদের মাছসহ ছাড়িয়ে নিয়ে যায় বলে এলাকাবাসীরা অভিযোগে জানান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিও ধারণ করে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদে আটক দুই জেলে স্বীকার করে বলেন, “নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরেছি আমরা, সুমন ভাই আমাদের পাঠিয়েছেন। তার বাড়ী সুন্দরবন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
এ বিষয়ে অভিযুক্ত শাহরিয়ার সুমনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন,সুন্দরবনে তিনি কাউকে মাছ ধরতে পাঠাননি।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বিষ প্রয়োগ করে মাছ ধরার একটি ভিডিও ফুটেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি।

আমাদের কাছে কেউ এটি হস্তান্তর করেনি। তবে এলাকাবাসী বলছে ঘটনা সত্য। ঘটনাটি তদন্ত করে দেখার জন্য শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএফও জানিয়েছেন।
শরণখোলাঃ সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় গ্রামবাসীর হাতে মাছসহ আটক দুই জেলে।

👁️ 176 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *