পূর্ব সুন্দরবনে গত তিন ধরে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয় : বিপাকে পড়েছেন পর্যটক, মৎস্যজীবি ও বনরক্ষীরা

Uncategorized

শরণখোলাঃ সুন্দরবনের কটকার সাইনবোর্ড।


বিজ্ঞাপন

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  পূর্ব সুন্দরবনে গত তিন ধরে মোবাইল নেটওয়ার্ক টেলিটকের বিপর্যয় ঘটেছে। কটকা পর্যটন কেন্দ্রের টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল হওয়ায় সুন্দরবনের তিন জায়গায় টেলিটক টাওয়ার অকার্যকর হয়ে পড়েছে।

পুরোপুরি বন্ধ হয়ে গেছে মোবাইল যোগাযোগ। বিপাকে পড়েছেন পর্যটক, মৎস্যজীবি ও বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার তানভির ইমরান জানান, গত সোমবার (৩১ আগষ্ট) হঠাৎ করে কটকায় অবস্থিত টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল পড়েছে।


বিজ্ঞাপন

জেনারেটর নষ্ট হওয়ায় সুন্দরবনের কটকা, দুবলার আলোরকোল ও অফিসকেল্লায় অবস্থিত টেলিটকের টাওয়ার বিকল হয়ে সুন্দরবনের বাইরে মোবাইল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।


বিজ্ঞাপন

এ কারণে বেশি বিপাকে পড়েছেন তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কটকাসহ সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকগন। তাছাড়া সাগরে মাছ ধরারত জেলে মৎস্যজীবিরা এবং বনবিভাগের অভ্যন্তরিন যোগাযোগ খুবই ব্যহত হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, গত তিন ধরে সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ে মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছুদিন পর পর সুন্দরবনে টেলিটকের এ ভাবে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে বলে ডিএফও জানান।

মোবাইল নেটওয়ার্ক টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মোঃ নুর আলম বলেন, কটকায় টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর এক সাথে বন্ধ হওয়ায় টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জরুরী ভিত্তিতে জেনারেটর মেরামত করার জন্য কটকায় লোক পাঠানো হয়েছে। ২/১ দিনের মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে এই ইনচার্জ জানিয়েছেন।

👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *