শার্শায় সংসদ সদস্যের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইন্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

ইব্রাহিম খলিল শার্শা (যশোর)  :  শার্শা উপজেলায় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে এই ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীরের নেতৃত্বে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সুস্থ বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, শার্শা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইয়াহইয়া, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী সহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন

সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ভলিবল, ব্যাটমিন্টন ব্যাট, হ্যানবল ও ফুটবলের নানা ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *