কক্সবাজারে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ হোসাইন, (কক্সবাজার)  :  কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন সংলগ্ন, নতুন জেলখানার পশ্চিম পাশে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আনুষ্ঠানিকভাবে মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মোনাজাত ও মাগরিবের নামাজ আদায় করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগর। তিনি বলেন, “এটি একটি অবহেলিত এলাকা।


বিজ্ঞাপন

এখানে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে মুসল্লিদের অনেক কষ্ট হয়। মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায়ে সুবিধা হবে।”


বিজ্ঞাপন

এ সময় অ্যাডভোকেট সেলিম বলেন, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে। পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার সুযোগও সৃষ্টি হবে।

উদ্যোক্তা শাহাবুদ্দিন সওদাগর বলেন, “আমি আমার প্রতিবেশী ও যুবকদের উদ্যোগে এবং এলাকার সমাজসেবক জোবাইর ভাইয়ের সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ শুরু করেছি। সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ মসজিদটির নির্মাণকাজ অতি দ্রুত শেষ করতে পারব বলে আশা করছি।”

মসজিদের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নোমান, মো. নুরুল আবছার, মো. সাইফুল ইসলাম, মো. সাহেদ, মো. আবু তাহের, মো. ফোরকান, মোহাম্মদ নুরসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি মসজিদ ও মাদ্রাসার প্রয়োজন অনুভূত হচ্ছিল। নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও শিক্ষার্থীরা উপকৃত হবেন।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *