নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ গাছের চারা বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শ‌হিদুল ইসলাম, (রাঙামাটি)  :  রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সর্বমোট ৫০০টি বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় তাদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।


বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় নানিয়ারচর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *