যশোরের বাঘারপাড়ায় বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ ওবাইদুল হক, (যশোর)  :  বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিতিতে দলীয় ঐক্যের আবহ তৈরি হয়।বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জননেতা মসিয়ুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ১ নং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক একলাছ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবু হোরাইরা আশা, সহ-সভাপতি শওকত মোল্যা, সহ-সভাপতি গোলাম সরয়ার, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম।


বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন,  উপজেলা ছাত্রদলের সভাপতি নাফিজ ইকবাল ইছা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লাভলুর রহমান এ ছাড়া জহুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বন্দবিলা ইউনিয়ন সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ভুট্ট, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্কর, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুর মুরশিদ, দোহাকুলা ইউনিয়ন বিএনপির আসাদুজ্জামান শিকদার।


বিজ্ঞাপন

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, দরাজহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ফুলমিয়া হোসেন, দরাজহাট ইউনিয়ন বিএনপির নূর মোহাম্মদ এবং বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবু হোসেন উপস্থিত ছিলেন।অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেফতা উদ্দিন শিকদার, সাবেক সহ-সাধারণ সম্পাদক লিটন মোল্লা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন শুহুদ।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন।

একই সঙ্গে দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *