ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)  :  জাতীয়  ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর পরই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্ত্বরে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করা হয়।


বিজ্ঞাপন

১২ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, সুমা খাতুনের নেতৃত্বে এবং পৌর প্রশাসক দীপংকর বর্মনের আয়োজনে বীরগঞ্জ পৌরসভার অফিসার-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার কর্মীবৃন্দ, বিএনসিসি ও স্কাউট সদস্যদের অংশ গ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজনন স্থল ও জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

একই সঙ্গে জনসাধারণ কে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন

তারা শপথ করেন পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *