বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ স্বাস্থ্য

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)   : জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এ কর্মসূচির উদ্বোধনের পরপরই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের নেতৃত্বে এবং পৌর প্রশাসক দীপংকর বর্মনের উপস্থিতিতে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার কর্মীবৃন্দ, বিএনসিসি ও স্কাউট সদস্যরা এ অভিযানে অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ও জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।


বিজ্ঞাপন

এ সময় জনসাধারণকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন

কর্মসূচির মূল লক্ষ্য হলো জনসম্পৃক্ততার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা।

👁️ 34 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *