
আরমান হোসেন রাজু, (রংপুর) : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক পাঁচ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারসংলগ্ন দক্ষিণ খামার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা সকালে নদের পানিতে শিশুর মরদেহটি ভাসতে দেখেন। পরবর্তীতে কয়েকজন উদ্ধারকারী এগিয়ে গিয়ে লাশটি তীরে তুলে নিয়ে আসেন। ঘটনার বিষয়ে সাথে সাথেই চিলমারী মডেল থানায় খবর দেওয়া হয়।

তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া শিশুটির নাম কিংবা পরিচয় শনাক্ত করা যায়নি।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার নিশ্চিত করেছেন যে, নৌ পুলিশ লাশটি তাদের জিম্মায় নিয়েছে এবং বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে।
👁️ 28 News Views
