কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

এ.কে পলাশ (কুমিল্লা)  :  কুমিল্লার বাঙ্গরা বাজারে আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মো. পিন্টু মিয়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন।


বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন আনোয়ার হোসেন মেম্বার। পূর্বশত্রুতার জেরে ১৯ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 267 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *