সাঘাটায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চেংটুর শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (গাইবান্ধা)  :  গাইবান্ধার সাঘাটা উপজেলায় চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মোন্তাজ আলী ওরফে চেংটুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাঘাটা ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সাঘাটা পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঘাটা থানা ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত অবস্থান নেয়। পরে মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (সিদ্দিক মাস্টার), ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক এবং ভুক্তভোগী শিশুটির বাবা। এ সময় স্থানীয় বাসিন্দারাও বক্তব্য দেন।


বিজ্ঞাপন

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র সাঘাটা শাখার সংগঠক জিল্লুর রহমান, রোকেয়া বেগম, সুব্রত কুমার, অবিনাশ চন্দ্র রায়, অষ্টমী রাণী, শ্যামলী দাস, রূপর্ণা মণ্ডল ও শিবনাথ কুমার সরকারসহ অনেকে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর দুপুরে সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের ওই শিশুকে ঘরে ডেকে নেওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আইনের আওতায় এনে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *