সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি  :সাঁথিয়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও সেলিম আহম্মেদ জানান, গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

মতবিনিময় সভা সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার সাঁথিয়া প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল হাই, সেক্রেটারী ও বাংলাদেশ বুলেটিন এর প্রতিনিধি ফারুক হোসেন, সাবেক সভাপতি দৈনিক দিনকালের সাঁথিয়া প্রতিনিধি আলী আহসান মন্জু, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, দৈনিক কালবেলার প্রতিনিধি সাবেক সভাপতি মানিক মিয়া রানা, দৈনিক সমকালের প্রতিনিধি সহ-সভাপতি জালাল উদ্দিন, আর টিভির উত্তর প্রতিনিধি ও আমার দেশ প্রতিনিধি সহ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম ও আরিফুল ইসলাম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মনসুর আলম খোকন, দৈনিক আজকের কাগজের প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ও উজ্জ্বল হোসেন,দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি সাবেক সহসাধারণ সম্পাদক আসিক ইকবাল রাসেল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সাহিত্য সম্পাদক আবু ইসহাক, দৈনিক জনতার প্রতিনিধি কোষাধক্ষ্য আবু সামা, চ্যানেল এস টেলিভিশন এর পাবনা জেলা প্রতিনিধি এম.জে সুলভ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান উল্কা, আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক বাংলা খবর প্রতিদিনের প্রতিনিধি তোফাজ্জল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 291 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *