লালমনিরহাটে দলিল লেখকদের জেলা সমাবেশ ১৯ সেপ্টেম্বর

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ নাজিউর রহমান রিজভী, (লালমনিরহাট) :  কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) লালমনিরহাটে জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশে জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির আয়োজনে শনিবার বেলা ১১টায় লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন

সমিতি সূত্রে জানা গেছে, একই দিন দেশের ৬৪টি জেলায় একযোগে দলিল লেখকদের জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশগুলোতে দলিল লেখকদের বিভিন্ন দাবিসংবলিত ৭ দফা দাবি তুলে ধরা হবে।


বিজ্ঞাপন

লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান জানান, দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

তারা সমাবেশে দলিল লেখকদের পাশাপাশি সাংবাদিকদের উপস্থিত থেকে কর্মসূচির সংবাদ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *