ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মধুপুরে এনসিপির সমন্বয়কের সংবাদ সম্মেলন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট, প্রোপাগান্ডা ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় মধুপুর প্রেসক্লাবে এনসিপির মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া।


বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে মো. সবুজ মিয়া অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে।


বিজ্ঞাপন

বিভিন্ন কাল্পনিক দুর্নীতির তথ্য ছড়িয়ে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও আইনবিরোধী। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির মধুপুর শাখার প্রধান সমন্বয়কারী সবুজ মিয়া । এ সময় মধুপুর প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি এনসিপির উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *