লালমনিরহাট সীমান্তে ১৫-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

লালমনিরহাট প্রতিনিধি  :  লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫-বিজিবি)।


বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৫-ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদক জব্দের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি ১৫ ব্যাটালিয়ন সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় পরিচালিত উক্ত অভিযানগুলোতে আটক করা মাদকের আনুমানিক সিজার মূল্য মোট ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।


বিজ্ঞাপন

তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *