
মোঃ ইমরুল কায়েস, (জয়পুরহাট)৷ : জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করেছে পুলিশ।

২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলামের নেতৃত্বে,এসআই মোঃ শরিফুল ইসলাম, এসআই মোঃ সিরুজুল ইসলাম, পিএসআই মোঃ সোহেল এএসআই মোঃ দুলাল হোসেন,এএসআই নূরননবী, ভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়,মাদক বিরোধী বিশেষ অভিযান রিচালনা করে আটাপাড়া এলাকার মো. আমিরুল ইসলাম ওরফে বিটুলের বাড়ি ও তার প্রতিবেশী বাসায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন,পাঁচবিবি একটা সীমান্তবর্তী উপজেলা এখানে মাদকে নির্মূল আমি ও আমার থানার সকল অফিসার নিরলসভাবে কাজ করছি।

এরই ধারাবাহিকতায় পাঁচবিবির বিশিষ্ট মাদক ব্যবসায়ী আটাপাড়া এলাকার মো. আমিরুল ইসলাম ওরফে বিটুলের বাড়ি ও তার প্রতিবেশী বাসায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয় তবে বিটুল ও তার প্রতিবেশী পালিয়ে যায়। পাঁচবিবিতে কোন মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
