লামা প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

বান্দরবান প্রতিনিধি  :  গতকাল  ১৯ সেপ্টেম্বর,  শনিবার। লামা বাজারের আরামবাগ রেস্টুরেন্টের দ্বিতীয় তলার হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লামায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি., সহ-সভাপতি মোঃ নুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মোঃ ওবাইদুল্লাহ এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ শামসুদ্দোহা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

লিখিত বক্তব্য প্রেস ক্লাবের ইতিহাস ও প্রেক্ষাপট: আশির দশকে লামা ও আলীকদমে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘লামা-আলীকদম প্রেস ক্লাব’ প্রতিষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

পরবর্তীতে আলীকদমে পৃথক প্রেস ক্লাব গঠিত হলে এর নাম পরিবর্তন করে ‘লামা প্রেস ক্লাব’ রাখা হয়।রাজনৈতিক প্রভাব ও বঞ্চনা: বিগত সরকারের সময়ে প্রেস ক্লাবটি একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ ও ফ্যাসিস্ট বাহিনীর মাধ্যমে কুক্ষিগত ছিল বলে অভিযোগ করা হয়।

দীর্ঘদিন ধরে সদস্যপদ উন্মুক্ত না রাখায় এবং সরকারি-বেসরকারি অনুদানের বেপরোয়া ব্যবহার ও অনিয়মের কারণে অনেক প্রকৃত ও যোগ্য সাংবাদিক সদস্যপদ থেকে বঞ্চিত হয়েছেন।

নতুন কমিটির অগ্রাধিকার: লামায় কর্মরত সব যোগ্য সংবাদকর্মীকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সংগঠনটিকে একটি পেশাদার ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা নবগঠিত কমিটির প্রধান অগ্রাধিকার।

শান্তিপূর্ণ আন্দোলন ও দাবি, গত ১৮ সেপ্টেম্বর ফ্যাসিস্টমুক্ত লামা প্রেস ক্লাব গঠনের দাবিতে উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন ও ১৯ সেপ্টেম্বর সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। প্রশাসনকে দ্রুত ‘ক্যাঙ্গারো কমিটি’র কবল থেকে প্রেস ক্লাবকে মুক্ত করে গণতান্ত্রিক উপায়ে হিসাব-নিকাশ ও অনুদানের সঠিক ব্যবস্থাপনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ: সংবাদ সম্মেলনে কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ করিম এল এল বি. সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আমিনুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি হিসেবে মোঃ নুরুল আলম ও আদহাম বিন ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন বলে জানানো হয়। কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, আলীকদম জোন, লামা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার পথে না গিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *