
লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় প্র’কাশ্যে চলছে অ’বৈধ বো’মা মে’শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন। পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলার একাধিক ইউনিয়নে দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলরা পরিবেশ ও জননিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে এসব মে’শিন ব্যবহার করে আসছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের আ’শঙ্কা, এভাবে অপরিকল্পিত ও অবাধে মাটির গভীর থেকে বালু-পাথর উত্তোলন চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের ভূমিধস বা মাটি ধসের ঘটনা ঘটতে পারে। ধীরে ধীরে এলাকার মাটির গঠন দুর্বল হয়ে পড়লে বসতবাড়ি, কৃষিজমি, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁ’কির মুখে পড়তে পারে। একপর্যায়ে পাটগ্রামের বিস্তীর্ণ জনপদ ভ’য়াবহ পরিবেশগত বি’পর্যয়ের মুখে পড়ার আ’শঙ্কা করছেন সচেতন মহল।
অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখের সামনেই বিভিন্ন স্থানে প্র’কাশ্যে বো’মা মে’শিন বসিয়ে বালু-পাথর উত্তোলন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়দের আরও অভিযোগ, অর্থের বিনিময়ে প্রশাসন ও পুলিশের কিছু অসাধু সদস্যের সহযোগিতা বা নীরবতার সুযোগ নিয়ে প্র’ভাবশালীরা অ’বৈধ এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে মাঝে-মধ্যে নামমাত্র ও দায়সারা অভিযান পরিচালনা করা হলেও, অভিযান শেষ হওয়ার পর আবারও প্রকাশ্যে শুরু হয় অ’বৈধ বালু-পাথর উত্তোলন।

ফলে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে- জনসম্মুখে দিনের পর দিন পরিবেশ ধ্বং’স করে অ’বৈধভাবে বালু-পাথর উত্তোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়? কার ছত্রছায়ায় চলছে এসব বো’মা মে’শিন? অ’বৈধ উত্তোলন বন্ধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন.
স্থানীয়দের দাবি, অ’বৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে দ্রুত অভিযান পরিচালনা, মে’শিন জ’ব্দ এবং জড়িতদের বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে প্রশাসনের কোনো কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের যোগসাজশের অভিযোগ থাকলে সেটিও নিরপেক্ষভাবে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
