বাসভাড়া নিয়ে বিরোধের জেরে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুট, আহত ১০

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মাদারীপুর প্রতিনিধি  :  বাসভাড়া নিয়ে বিরোধের জেরে শুক্রবার ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাট ভাঙচুর এবং লুটের ঘটনা ঘটে এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, ভুরঘাটা বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাসভাড়া আদায়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা দুই জেলার পরিবহন শ্রমিক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে সীমান্ত এলাকার বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।


বিজ্ঞাপন
👁️ 56 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *