পঞ্চগড় সীমান্তে ৭ জনকে ঠেকিয়ে দিল বিজিবি, ভারতে ফিরল তারা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সঞ্জু বনিক সৌরভ, (পঞ্চগড়)  :  পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ওই সাতজন একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন।


বিজ্ঞাপন

বিজিবির বাধার মুখে তারা সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেন। দিনভর তারা ওই এলাকায় অবস্থান করলেও বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেননি।


বিজ্ঞাপন

পরে রাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও অবস্থানের কারণে ওই সাতজন বাংলাদেশে প্রবেশ করতে না পেরে একই সীমান্ত দিয়ে ভারতের দিকে ফিরে যান।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির পক্ষ থেকে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *