নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের উপজেলার হাটুভাঙ্গা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মনবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাবার সময় রায়পুরা উপজেলার হাঙ্গুভাঙ্গা রেলস্টেশন এলাকা দিয়ে ট্রেনটি অতিক্রম করছিল।

এসময় অজ্ঞাত যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।


বিজ্ঞাপন
👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *