
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা৷ : বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে।
নিহত মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান,তার বাবা তাদেরকে ফেলে খুলনা থাকেন। এরপর তারা শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন।
তার ছোট ভাই মাহিন একসময় পড়াশোনা করতো। এখন কেউ ডাকলে কারো সুপারি,কারো নারিকেল পেড়ে দেয়।

এদিন সকালে পার্শ্ববর্তী রহমান তালুকদার তাকে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠান। সেই গাছ থেকে পড়ে মাহিন গুরুতর আহত হলে তাকে নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি।হাসপাতাল থেকে মাহিনকে খুলনা রেফার করলে পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন,নারিকেল গাছ থেকে পড়া মাহিন নামের ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন,গাছ থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনা শুনে হাসপাতালে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
