দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডলসহ মাদক দম্পতি গ্রেপ্তার।

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আরমান হোসেন রাজু, (রংপুর) :  দিনাজপুর শহরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, নগদ ৪০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডসংলগ্ন সিপাহিপাড়া ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকার সোহেল রানা ও তাঁর স্ত্রী লাকি।

শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএমের নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।


বিজ্ঞাপন
👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *