টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

জামাল উদ্দীন (কক্সবাজার)  :  কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এক ইজিবাইক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী সংলগ্ন এলাকায় সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়।


বিজ্ঞাপন

এ সময় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও পাচারকাজে ব্যবহৃত তিনটি ইজিবাইক জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তবে একজন ইজিবাইক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *