
বিশেষ প্রতিনিধি : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এসআরবি সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২ টা ২০ মিনিটের সময় এসআরবি-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা হতে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার যোগে মিরপুর এলাকার দিকে আসতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ফোর্স এবং টহল টিমসহ একই তারিখ আনুমানিক ১ টা .১০ মিনিটের সময় ডিএমপি ঢাকার রূপনগর থানাধীন দুয়ারীপাড়া টু মিরপুর ২ গামী পাকা রাস্তায় পৌঁছাইয়া বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করে থাকে।

গতকাল ২ টা .২০ মিনিটের সময় একটি টয়োটা ওয়াগন সাদা রংয়ের প্রাইভেট কার দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করিলে আভিযানিক দলটি সাদা রংয়ের প্রাইভেটকারের চালককে থামার জন্য সংকেত প্রদান করে।

বিজ্ঞাপন
এসআরবি এর চেকপোস্টের সংকেত অমান্য করে প্রাইভেটকার গাড়ির চালক দ্রুতগতিতে তার গাড়িটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে উক্ত গাড়িটিকে সঙ্গীয় অফিসার ফোর্সসহ এসআরবি এর আভিযানিক টিমের সহায়তায় ২ টা .৪০ মিনিটের সময় ঢাকার রূপনগর থানাধীন ২১নং রোডস্থ মান ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর(প্লট নং-৬১) এর সামনে পাকা রাস্তার উপর থামানো হয়। প্রাইভেট কার গাড়ির মধ্য হতে ২ জন ব্যক্তি বের হইয়া দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সসহ আভিযানিক টিমের সহায়তায় ১ জন ব্যক্তিকে আটক করিলেও অপর ১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে অন্ধকার গলির ভিতরে পালিয়ে যায়।
আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে *মাদক ব্যবসায়ী মোঃ সাগর মিয়া (২৩)*, পিতা- মৃত জাকির হোসেন, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল’কে ৫৩৯ বোতল (পরিমান ৪০৪.২৫ লিটার) বিদেশী মদসহ যাহার আনুমানিক মূল্য সর্বমোট ২৬,৯৫,০০০ টাকা এবং ০২ টি চাবিসহ একটি রেজিস্ট্রেশন বিহীন টয়োটা ওয়াগন সাদা রংয়ের প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে ডিএমপির রুপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
