চুনারুঘাটে কালেঙ্গা প্রাকৃতিক বনাঞ্চলে ১১৪ প্রজাতির নার্সারি চারা পরিদর্শনে -সিলেটের ডিএফও আবদুর রহমান

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, (হবিগঞ্জ) : প্বনামগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা রেঞ্জ অধীনে প্রাকৃতিক বনাঞ্চল ও কালেঙ্গা বন বিটে উত্তোলিত ১১৪ প্রজাতি নার্সারি চারা পরিদর্শন করেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান।


বিজ্ঞাপন

বুধবার সারাদিন ডিএফও মোহাম্মদ আবদুর রহমানের নেতৃত্বে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নবাগত হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদী হাসান , শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদ , কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বন বিট ফরেস্টা মোঃ রেজভী বিশ্বাস, ছনবাড়ী বন বিট ফরেস্টার মোঃ তিতুমীর পাঠান , ফরেস্ট গার্ড সহ ভিলেজাররা ছিলেন।

ডিএফও আবদুর রহমান পরিদর্শন কালে প্রাকৃতিক বনাঞ্চল এবং ১১৪ প্রজাতির নার্সারি চারা ঘুরে দেখে অনেক সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন , বন সংরক্ষণ, নার্সারি ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

তবে প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষক, জীববৈচিত্র্য রক্ষা এবং বিভিন্ন প্রজাতি চারা উৎপাদন ও পরিচর্যা ক্ষেত্রে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করেন ।
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ – ১৫৯ ৪৪৭ , তাং- ২২/১০/২০২৬।।


বিজ্ঞাপন
👁️ 179 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *