ডুমুরিয়ায় ৪.৫ লিটার বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: আল-মাহফুজ শাওন, খুলনা)  :  খুলনার ডুমুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪.৫ লিটার বিদেশি মদসহ তিতাস আর্দ্য (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার শৈলগাতি গ্রামের গাবতলী শ্রী শ্রী কালী মন্দিরের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তিতাস আর্দ্যকে আটক করে তাঁর হেফাজতে থাকা দুটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় ছয়টি কাঁচের বোতলে রাখা মোট ৪.৫ লিটার বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।


বিজ্ঞাপন

গ্রেপ্তার তিতাস আর্দ্য শৈলগাতি গ্রামের মৃত দিলিপ আর্দ্যের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন
👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *