নিগুয়ারীতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার, এমপি আখতারুজ্জামান বাচ্চুর হাত শক্তিশালী করার আহ্বান ইয়াসিন খানের

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সংগঠন সংবাদ সারাদেশ

ময়মনসিংহ ময়মনসিংহ  : ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চাকুয়া গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জব্বার শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক অন্যতম সদস্য এবং নিগুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খান।

দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিগুয়ারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী ফরিদ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিগুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মুনির, যুবদল নেতা রুবেল খান, সাইফুল ইসলাম কানন, আসাদুল খান, বিএনপি নেতা আজিজুল হক ও সিরাজ খান, স্বেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, জসিম ও সোহেল যুবদল নেতা সুজন খান যুবদল নেতা মুকসুদ খান সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দলসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন খান বলেন, “আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আপনারা এমন একজন সংসদ সদস্য পেয়েছেন, যার সঙ্গে কথা বলতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। একজন দিনমজুর থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে পারেন।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু সব সময় এলাকার মানুষের কথা চিন্তা করেন এবং জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উত্তর ও দক্ষিণ গফরগাঁওকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

ইয়াসিন খান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকার জনদুর্ভোগ, সমস্যা ও উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তার কথা সরাসরি তাঁকে অথবা সংসদ সদস্যের কাছে লিখিতভাবে জানানোর আহ্বান জানান। জনগণের সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, “আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতকে শক্তিশালী করে এলাকার সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাই মিলেমিশে কাজ করি।”

সভায় বক্তারা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *