
মো: আল-মাহফুজ শাওন, (খুলনা) : খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় একটি কলাবাগানের পাশের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার বাসিন্দা রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

বিজ্ঞাপন
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
