নিজস্ব প্রতিনিধি : রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা এর নের্তৃত্বে জেলার বাহুবল উপজেলার হাইওয়ে রোড এবং পুটিযুরি বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালিত হয়। তদারকিকালে নিত্য পণ্যের বাজার পরিদরর্শন করা হয়, এসময় বিভিন্ন অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০,০০০/-জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সহযোগিতায় বাহুবল উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও বাহুবল থানা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে ।

👁️ 100 News Views
