সিএমপির পুষ্পস্তবক অর্পণ

চট্টগ্রাম

 

নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর বুধবার সকাল ০৮ঃ০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম চট্টগ্রামে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।


বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে সিএমপি কমিশনার মহোদয় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।


বিজ্ঞাপন

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম,পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 113 News Views