টেকনাফে র‍্যাবের সঙ্গে “বন্দুকযুদ্ধে” নাইক্ষ্যংছড়ির মাদক কারবারী নিহত

সারাদেশ

হাবিবুল ইসলাম হাবি, টেকনাফ: টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‍্যাবের সাথে কথিত “বন্দুকযুদ্ধে” পার্বত্য এলাকার এক মাদক কারবারী নিহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

জানা যায়, ২১ এপ্রিল ভোররাত আড়াইটারদিকে বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন জব্বার মুন্সীর পরিত্যক্ত হ্যাচারীর পাশে কক্সবাজার র‍্যাব-১৫ এর একটি দলের সাথে মাদক কারবারীদের এই “বন্দুকযুদ্ধ” ঘটনা ঘটেছে। র‍্যাবের অভিযানে নিরুপায় হয়ে মাদক কারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে নাইক্ষ্যংছড়ির কম্বনিয়া পাড়ার সিরাজুল ইসলামের পুত্র মহি উদ্দিন (২৬) কে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুপুর ১১টারদিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে নেওয়া হয়েছে।কক্সবাজার র‍্যাব-১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ সংবাদ মাধ্যমকেএ তথ্য নিশ্চিত করেন।

👁️ 129 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *