নিজস্ব প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5 , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আজ ১৯ ডিসেম্বর ২০২০ তারিখ বিকাল ০৪.০৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর আন্ধারীপাড়া অপারেশন পরিচালনা করে।

উক্ত অভিযানে, ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মঞ্জুর ইসলাম (২২), পিতা- মোঃ মকবুল হোসেন ২। মোঃ তুষার ইসলাম (২০), পিতা-মোঃ জয়নাল রহমান, উভয় সাং-মোক্তারপুর (আন্ধারীপাড়া), থানা-চারঘাট, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদককে না বলুন।
👁️ 129 News Views
