অকারণে বা ছোট ছোট বিষয়ে সমালোচনা করা – একটি রোগ

অন্যান্য বিবিধ

নিজস্ব প্রতিনিধি : অকারণে বা ছোট ছোট বিষয়ে সমালোচনা করা – একটি রোগ। এর শুরু নিজেকে ছোট ভাবা থেকে কারণ তিনি ভেবেই নেন যে তিনি ঐরকম হতে পারবেন না। কোন কারণে সে নিজে খুশি বা সুখী না, তাই আর কাউকে খুশি বা সুখী দেখতে তার ভালো লাগে না। ইসপিস করে কখন খোঁচাটা মারবে!
যিনি এই প্রতিনিয়ত কাজটা করেন, ব্যায়াম ও ডায়েট ছাড়া নিশ্চিত ভাবে তার ওজন কমবে! আবার কেউ কেউ অন্যের ভালো দেখে জ্বলে উঠেন, নিজেকে বদলাতে নয়, নিজের সময় নষ্ট করে অন্যের সমালোচনা করতে। নিজের সময় নষ্ট মানে নিজেরই ক্ষতি।


বিজ্ঞাপন

এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় অন্যের ভালো দেখে খুশি হতে শেখা যেটা একদিন তারও হবে। তাকাবেন না, ইগনোর করুন ও নিজের কাজ করে যান। পারলে জ্বলে উঠুন নিজেকে বদলাতে!

আজকে খুশি থাকুন, কালকেও আপনার জন্য খুশি অপেক্ষা করছে। তারপর খুশি থাকা অভ্যাসে পরিনত হবে। দুঃখ যদি আসে আসুক, দুঃখ-কষ্টকে জয় করা সহজ হয়ে যাবে। তখন আপনি শুধু নিজের দিকে তাকাবেন, কারো দিকে তাকানোর প্রয়োজন হবে না। নিজেকে ঐ জায়গায় নিয়ে যান এবং বলার মতো নিজের একটা গল্প তৈরি করুন।

 

👁️ 130 News Views