নিজস্ব প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ২৫শে ডিসেম্বর ২০২০ তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুরস্থ মেসার্স হাজী ফিলিং ষ্টেশন এর সামনে চেকপোষ্ট পরিচালনা করে।

উক্ত অভিযানে, ১০৭ কেজি গাঁজা (মূল্য আনুমানিক ৪২ লক্ষ ৮০ হাজার টাকা), ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীমকার্ড, ০২ টি পানির ট্যাংক, ০১ টি ট্রাক, ০৫ পিস পাইপসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। ড্রাইভার মোঃ মহুবার (৩২) পিতা-মোঃ মকছুদার রহমান, সাং-তালুক শাকতি ২। মোঃ হাফিজুল রহমান (৪০), পিতা-মোঃ আফতাব উদ্দিন, সাং-ভোটমারী, উভয় থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদককে না বলুন।

👁️ 110 News Views
