দিনে ক্যামেরার সামনে অভিনেত্রী, রাতের আঁধারে হয়ে যান অটো চালক

এইমাত্র বিনোদন

দিনের আলোতে ক্যামেরার সামনে সাবলীল অভিনয় করে চলেছেন তিনি। কিন্তু রাত হলেই তিনি আর অভিনেত্রী থাকেনা। রাতের আঁধারে অটোর স্টিয়ারিং হাতে উপার্জনের জন্য বেরিয়ে পড়েন মারাঠি টেলিভিশনের অভিনেত্রী লক্ষ্মী।


বিজ্ঞাপন

সম্প্রিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লক্ষ্মীর সঙ্গে এমনি একটি একটি ভিডিও পোস্ট করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বোমান ইরানি।

ওই পোষ্টে তিনি লিখেছেন, ‘আমি গর্বিত এই মেয়েটিকে নিয়ে। সে একজন অভিনেত্রী, মারাঠি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে। আবার সে একজন অটো চালকও। কিন্তু তাতে কি!’


বিজ্ঞাপন

জানা গেছে, মহারাষ্ট্রের এই অভিনেত্রীর জীবন দিনের বেলায় ক্যামেরার সামনে আর রাতে অটোর স্টিয়ারিং হাতে, রোজ এভাবেই কাটে। সম্প্রতি অভিনেতা বোমান ইরানি মারাঠি অভিনেত্রী লক্ষ্মীর অটোতে উঠেছিলেন। লক্ষ্মী পেশায় যেমন অভিনেত্রী, তেমনই পেশাদার অটোচালকও। বোমান ইরানির ভাষায় এই মেয়েটি সত্যিকারের নায়ক।


বিজ্ঞাপন

এদিকে, লক্ষ্মীর প্রশংসায় পঞ্চমুখ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এতোমধ্যে বোমান ইরানির এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

👁️ 133 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *