যশোরে বেনাপোল ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সারাদেশ

যশোর প্রতিনিধি : যশোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বসুন্দিয়া মোড় থেকে নওয়াপাড়ার দিকে যাওয়ার গাইদগাছী গ্রামের রেলওয়ে লাইনের উপর। ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন যশোর সদরের চাচড়া কয়লাপাড়া এলাকার মৃত- কাজী ফকরুল ইসলামের ছেলে মানসিক প্রতিবন্ধি মাছুম কাজী (৩৫)। নিহত যুবক মানসিক প্রতিবন্ধি ছিলেন এবয় কানেও কম শুনতেন।
রেলওয়ে নিরাপত্তা পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী কমিউটার ট্রেনটি দুপুর আনুমানিক ২টা ২০মিনিটে বসুন্দিয়া মোড় সংলগ্ন গাইদগাছী গ্রামে আসলে ট্রেন লাইন দিয়ে ঐ মানসিক প্রতিবন্ধি যুবক মাছুম হেটে যাওয়ার সময় ট্রেনটি পিছন থেকে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঐশোর জিআরপি পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে মাছুম নামের এক ব্যাক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নাম্বার-০২ এবং তারিখ- ১৯.০১.২০২১ ইংরেজি।


বিজ্ঞাপন
👁️ 141 News Views