নিজস্ব প্রতিনিধি : সিআইডি শেরপুর জেলা পুলিশ কর্তৃক হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার। সূত্রঃ নালিতাবাড়ী ( শেরপুর) থানার মামলা নং- ২৬ তারিখ ২৮/৮/২০২০ ধারা – ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড।

সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় আসামি ১! রোকনুজ্জামান থর ( ৪২) কে ০৯/৩/২০২১ তারিখ দিবাগত রাত ২৩.০০ ঘটিকার সময় তদন্তকারী কর্মকর্তা এস.আই. সজীব খান সংগীয় অফিসার ফোর্স সহ ঝিনাইগাতী থানাধীন তিনআনী গ্রাম হতে গ্রেফতার করেছেন। আসামিকে জিজ্ঞেসাবাদ করত বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে।
👁️ 117 News Views
