নিজস্ব প্রতিনিধি : রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এ কর্মরত সহকারী পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) জনাব রেজানুর বেগম অত্র ইউনিট থেকে এসপিবিএন, ঢাকায় বদলী হওয়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কার্যালয়ে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন এর সম্মানীত পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, অতিঃ পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম-সেবা, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ অন্যান্য অফিসারবৃন্দ।
👁️ 116 News Views
