জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করে যেতে চান সামসুল হক

ঢাকা রাজনীতি সারাদেশ

এম আর শহিদ : আসন্ন ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া যা ঢাকা (১৪) আসন অন্তর্গত ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক নির্বাচিত ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ সামসুল হক দোয়া ও মোনাজাতের পরে তার নির্বাচনী প্রচার ও প্রচারণা করেন।
শুক্রবার পশ্চিম পাড়া কাউন্দিয়া জামে মসজিদে জুম্মার নামাজের সময় তার নিজ ওয়ার্ড এলাকায় এই প্রচার ও প্রচারণা করা হয়।
মোঃ শামসুল হক বলেন, আগামী কাউন্দিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড নির্বাচনে জয়ী হলে নাগরিক সুবিধা, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সফল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করে যেতে চাই। ওয়ার্ড বাসী আমাকে নির্বাচিত করলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে দীর্ঘদিনের সমস্যা, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, কালভার্ট, দারিদ্রতা দূরীকরণ, সুপেয় পানির ব্যবস্থা, হতদরিদ্র মহিলা এবং বেকার যুবকদের নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে তুলবেন।
তিনি আরো বলেন, এ ছাড়া তিনি অসহায় নারীদের নির্যাতন বন্ধ বাল্যবিবাহ প্রতিরোধ ও অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলে ওয়ার্ডকে একটি প্রক্রিয়াধীন রূপান্তরিত করবেন। দীর্ঘদিনের ওয়ার্ড বাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করবেন।
মেম্বার প্রার্থীর এই নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেন, পশ্চিম পাড়া কাউন্দিয়া জামে মসজিদের মুতওল্লী সিরাজ দেওয়ান, সভাপতি জসিম উদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন দেওয়ান, কাউন্দিয়া মধ্যপাড়া শাহী জামে মসজিদের মুতওল্লী আলহাজ্ব রজ্জব আলী, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।


বিজ্ঞাপন

 

👁️ 108 News Views