নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমন প্রতিরোধে মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের প্রবেশদারে ভারতীয় হাইকমিশনার কর্তৃক প্রদানকৃত Touchless Sanitizer Dispenser এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন এবং মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

👁️ 112 News Views
