নিজস্ব প্রতিনিধি : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ৯৫৫৫৫৫৫ পরিবর্তন করে নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫ চূড়ান্ত করা হয়েছে এবং সচল আছে। রোববার সকাল ১১টায় চালু হয়েছে ১১ ডিজিটের ০২২২৩৩-৫৫৫৫৫ নতুন নম্বর। পুরনো নম্বরে আর ফোন করার সুযোগ থাকছে না।

১১ ডিজিটের নতুন এই ফোন নম্বরে যেকোনো ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনো নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একসঙ্গে ১০ জন সেবাগ্রহীতা কল করার সুযোগ পাবেন।
১১ এপ্রিল বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য পরিবর্তিত নম্বর (০২২২৩৩-৫৫৫৫৫) ব্যবহার করতে সবার প্রতি অনুরোধ জানানো হলো।
👁️ 127 News Views
